দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ধুলঝাড়ী গ্রামের এক বৃদ্ধ দম্পতি নিজেদের সন্তানদের বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলে থানায় লিখিত আবেদন করেছেন।
অভিযোগকারী ৬৫ বছর বয়সী তসির উদ্দীন জানান, বয়সের ভারে তিনি চলাফেরা করতে অক্ষম এবং তাঁর স্ত্রীও অসুস্থ ও অসহায় অবস্থায় রয়েছেন। জীবনের এই শেষ সময়ে সন্তানের সেবা-যত্ন পাওয়ার পরিবর্তে উল্টো তাদের কাছ থেকেই নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা তাঁকে ও তাঁর স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যার আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করেছেন তিনি। এ ঘটনায় তিনি নিজের ও স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের দাবি, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।
রাণীশংকৈল থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








