দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


চিকিৎসা শিক্ষায় ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ বাড়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কুষ্টিয়া মেডিকেল কলেজ। শিক্ষার্থীদের অ্যানাটমি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কলেজটিতে চালু করা হয়েছে ‘বোনস ব্যাংক’, যার মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই মানব কঙ্কাল সংগ্রহ ও ব্যবহার করতে পারবেন।
সম্প্রতি কলেজের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান। তিনি বলেন, চিকিৎসা শিক্ষার মানোন্নয়নে আধুনিক ও প্রয়োজনভিত্তিক শিক্ষাসামগ্রী নিশ্চিত করা সময়ের দাবি, আর বোনস ব্যাংক সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শহীদুল ইসলাম এবং পপুলার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান। তারা এ উদ্যোগকে শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর সহায়ক ব্যবস্থা হিসেবে উল্লেখ করেন।
উদ্বোধনের দিন প্রায় ১০০ জন মেডিকেল শিক্ষার্থীর হাতে বিনামূল্যে মানব কঙ্কাল তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, অ্যানাটমি বিষয়ে পাঠ গ্রহণ ও গবেষণামূলক কাজে এটি তাদের জন্য অত্যন্ত সহায়ক হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, বোনস ব্যাংকের কার্যক্রম চালু হওয়ার ফলে চিকিৎসা শিক্ষার্থীদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সংগ্রহ সহজ হবে এবং ভবিষ্যতে দেশের অন্যান্য মেডিকেল কলেজের জন্যও এটি একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে বিবেচিত হতে পারে।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








