Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ভালুকা পৌর শাখার ১ থেকে ৯ টি ওয়ার্ডের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ২৩:২২

Facebook
Twitter

Article Image

ময়মনসিংহের ভালুকায় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল ভালুকা পৌর শাখার ১ থেকে ৯ টি ওয়ার্ডের কর্মী সম্মেলন শুক্রবার বিকেলে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মী সম্মেলনে ভালুকা পৌর তাঁতীদলের আহ্বায়ক মোঃ আঃ সামাদ আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব জুয়েল রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ ১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।


প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা তাঁতীদলের সভাপতি মোঃ রুহুল আমিন।


বিশেষ বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিন জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ মোক্তার হোসেন মন্ডল।


আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, সিনিয়র যুগ্ন আহ্বায়ক সামছদ্দিন আহমেদ, যুগ্ন আহবায়ক আহসান উল্লাহ খান রুবেল, ভালুকা উপজেলা তাঁতীদলের আহ্বায়ক প্রভাষক তাজউদ্দিন আহমেদ, সদস্য সচিব মোঃ খোরশেদ আলম ইমন প্রমুখ। এছাড়াও এসময় পৌর তাঁতীদল ও ৯টি ওয়ার্ডের পৌর তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক, গণতন্ত্রের আপোষহীন নেত্রী, স্বৈরাচার ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেরণার উৎসস্থল, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান এর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নিরাপদ রাজনৈতিক নেতৃত্বের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।