প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ প্রাঙ্গণের অত্যন্ত পরিচিত মুখ, শিক্ষার্থীদের কাছে ‘মাপেন আপা’ হিসেবে পরিচিত সেই নারী আর নেই। তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলায়হি রাজিউন)। তাঁর মৃত্যুতে কলেজ ক্যাম্পাসের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিন ধরে তিনি কলেজ ক্যাম্পাসের মুক্তমঞ্চ এলাকায় একটি ওজন মাপার মেশিন নিয়ে বসতেন। কলেজ প্রাঙ্গণে কেউ হাঁটলেই তাঁর সেই চেনা ডাক—‘এই আপা, এই ভাই মাপেন, মাইপ্পা যান’—শোনা যেত নিয়মিত। জীবিকার তাগিদে রোদ-বৃষ্টি উপেক্ষা করে তিনি শিক্ষার্থীদের ওজন মাপার আহ্বান জানাতেন। প্রতিদিন সামান্য আয়ের মধ্য দিয়েই তিনি জীবন অতিবাহিত করতেন। শিক্ষার্থীদের অনেকেই জানান, তিনি ছিলেন ক্যাম্পাসের এক অবিচ্ছেদ্য অংশ। কেউ তাঁর ডাকে সাড়া দিতেন, কেউবা এড়িয়ে যেতেন, আবার অনেকেই তাঁর সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠতেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্মৃতিচারণ করছেন এবং শোক প্রকাশ করছেন। শিক্ষার্থীরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, সেই প্রার্থনা জানিয়েছেন। একইসাথে, জীবদ্দশায় অনিচ্ছাকৃত কোনো ব্যবহারের জন্য সবার কাছে ক্ষমাও চাওয়া হয়েছে। মুক্তমঞ্চে হয়তো আবারও আড্ডা জমবে, কিন্তু ‘মাইপ্পা যান’—এই চেনা ডাকটি আর শোনা যাবে না।
ক্যাম্পাস নিয়ে আরও পড়ুন





দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।