দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ঢাকা-২ আসনের শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে কেরানীগঞ্জের এক জনসমাবেশে ‘শিক্ষার্থী সম্মাননা ও মেধা পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানের মাধ্যমে এই আসনের ২২৫০ জন কৃতী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান করেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমান।
সকাল থেকেই অনুষ্ঠানস্থলে কৃতী শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের পদচারণায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঢাকা-২ আসনের অন্তর্গত কেরানীগঞ্জ ও সাভারের বিভিন্ন প্রান্ত থেকে আসা মেধাবীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক বিশাল মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেন, "আজকের এই ২২৫০ জন মেধাবীর উপস্থিতি প্রমাণ করে আমার নির্বাচনি এলাকায় মেধার কোনো অভাব নেই। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা একজন কর্মী হিসেবে আমি জানি, সঠিক মূল্যায়ন পেলে এই তরুণরাই বিশ্ব জয় করতে পারে। মেধাবীরাই হবে আগামীর আধুনিক, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের মূল রূপকার।"
তিনি আরও ঘোষণা করেন যে, কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থের অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে তাঁর সংসদীয় কার্যালয় থেকে সবসময় প্রয়োজনীয় সহায়তা ও পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে।
আমানউল্লাহ আমান নিজে উপস্থিত থেকে পর্যায়ক্রমে ২২৫০ জন মেধাবী শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র এবং উচ্চশিক্ষায় সহায়ক বিভিন্ন আকর্ষণীয় উপহার সামগ্রী তুলে দেন। পুরস্কার হাতে পেয়ে শিক্ষার্থীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দেশ গড়ার শপথ নেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, সাভার উপজেলা শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলিসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








