Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসায় কিশোরীর মৃত্যুর অভিযোগ পরিবারের

মোঃ আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি।
মোঃ আহসান হাবিব, নিজস্ব প্রতিনিধি।রুহিয়া, ঠাকুরগাঁও।

আপডেট: ১৯ জুন ২০২৬, ০৫:৩২

Facebook
Twitter

Article Image

ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসার অভিযোগে খাদিজাতুল কুবরা মিম (১৫) নামে এক কিশোরীর মৃত্যুর ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।নিহত খাদিজাতুল কুবরা মিম ঠাকুরগাঁও পৌর শহরের মুন্সিপাড়া এলাকার আবু ফজল রাজার মেয়ে। তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পরিবারের অভিযোগ, পেটে ব্যথা নিয়ে মিমকে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে একটি ইনজেকশন প্রয়োগ করা হয়। পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার পরপরই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই মৃত্যুবরণ করে।
স্বজনদের অভিযোগ, ইনজেকশন প্রয়োগের পর মিমের অবস্থার অবনতি হলেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যাপ্ত নজরদারি নিশ্চিত করা হয়নি। তাদের দাবি, চিকিৎসায় অবহেলা ও ভুল চিকিৎসার কারণেই এই মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
ঘটনার পর হাসপাতাল চত্বরে শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়। স্বজন ও স্থানীয়দের মধ্যে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা দেয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট চিকিৎসকদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে কিশোরীর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।