Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সাতেঙ্গায় জমজমাট ফুটবল টুর্নামেন্টের আয়োজন: শুক্রবার শুভ উদ্বোধন

মোঃ বাহার মিয়া
মোঃ বাহার মিয়াবিশেষ প্রতিনিধি

আপডেট: ২৮ জুন ২০২৬, ০০:২০

Facebook
Twitter

Article Image

সাতেঙ্গা আরাফাত রহমান কোকো স্মৃতি সংঘ সাংস্কৃতিক ও ক্রীড়া ক্লাবের উদ্যোগে স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত হতে যাচ্ছে ‘সাতেঙ্গা পাড়া ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট’। টুর্নামেন্টটি সফল ও সার্থক করে তোলার লক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় ক্লাবের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় ক্লাবের পৃষ্ঠপোষক, উপদেষ্টা মণ্ডলী এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং খেলোয়াড়দের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগামী শুক্রবার বিকেলে মোস্তফা মতিন উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।


ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “সাতেঙ্গার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা আশা করছি, এই টুর্নামেন্টটি সাতেঙ্গার ক্রীড়াঙ্গনে একটি প্রাণচাঞ্চল্য তৈরি করবে।”

টুর্নামেন্টটিকে ঘিরে সাতেঙ্গার সকল পর্যায়ের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এই টুর্নামেন্টটি সফল করতে এবং মাঠের লড়াইকে উৎসবমুখর করে তুলতে সাতেঙ্গার সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন আয়োজক কমিটির সদস্যরা।


সাতেঙ্গার ফুটবলপ্রেমী দর্শকদের উদ্বোধনী ম্যাচে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।