দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


কক্সবাজারের মাতামুহুরি উপজেলার ঢেমুশিয়া–কোনাখালী সড়কের গুরুত্বপূর্ণ বেইলি ব্রিজের মেরামত কাজ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। দীর্ঘদিন ধরে ব্রিজটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত থাকায় স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের মধ্যে উদ্বেগ ছিল। মেরামত কাজ শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও এলাকাবাসী।
শুক্রবার (২৬ জুন) বিকেল ৪টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢেমুশিয়া–কোনাখালী সড়কের বেইলি ব্রিজে সড়ক ও জনপথ বিভাগের শ্রমিকরা মেরামত কাজে ব্যস্ত রয়েছেন। ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশে ওয়েল্ডিংসহ প্রয়োজনীয় সংস্কার কাজ চলছিল। কাজ চলাকালেও সতর্কতার সঙ্গে পথচারী ও ছোট-বড় যানবাহনের চলাচল অব্যাহত ছিল। দীর্ঘদিনের ভোগান্তির পর ব্রিজটির মেরামত শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়রা জানান, ঢেমুশিয়া–কোনাখালী সড়কের এই বেইলি ব্রিজটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন এবং অসংখ্য মানুষ চলাচল করেন। ব্রিজটির অবস্থা নাজুক হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা ছিল। অবশেষে সংস্কার কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
চকরিয়া সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, “ব্রিজটির প্রয়োজনীয় মেরামত কাজ সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে চলছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে নিরাপদভাবে যান চলাচল নিশ্চিত করা হবে।”
স্থানীয় বাসিন্দারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যে মেরামত কাজ সম্পন্ন হলে এই সড়কে চলাচল আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে এবং জনদুর্ভোগ কমে আসবে।
অন্যান্য নিয়ে আরও পড়ুন




