

এইচ এম রুহুল আমিন প্রতিনিধি, তাড়াইল
তাড়াইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কথিত দুর্নীতি, অনিয়ম, স্বজনপ্রীতি এবং বিতর্কিত নিয়োগের অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধন থেকে বক্তারা দাবি করেন, প্রশাসনের কিছু কর্মকর্তা পূর্ববর্তী সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে এখনও গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা করছেন। তাদের অভিযোগ, এসব কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, কথিত স্বজনপ্রীতি ও অবৈধ নিয়োগের অভিযোগগুলো দ্রুত নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তারা সংশ্লিষ্ট দপ্তরের বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, "আমরা দীর্ঘদিন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছি। তাই প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আমরা সোচ্চার থাকব। প্রয়োজনে তাড়াইল উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এসব অভিযোগের প্রতিকার দাবি জানানো হয়"
প্রচ্ছদ নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।