home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


শিশুদের খেলা নিয়ে বিরোধ: বিজয়নগরে হামলায় প্রবীণ নিহত, আহত ১৫

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।ব্রাহ্মণবাড়িয়া।

আপডেট: ১ আগস্ট ২০২৬, ১৩:১১

Facebook
Twitter

শিশুদের খেলা নিয়ে বিরোধ: বিজয়নগরে হামলায় প্রবীণ নিহত, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বন্ধেরহাটি এলাকায় এ নির্মম ঘটনা ঘটে। নিহত হামদু মিয়া ওই গ্রামেরই স্থায়ী বাসিন্দা।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সূপাত ঘটে গত শুক্রবার (৩১ জুলাই) বিকেলে। ওই দিন বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব (১১) ও একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিনের (১২) মধ্যে লুডু খেলা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি শুরু হলে নিরবের লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় গুরুতর জখম হয়।


এই ঘটনার জেরে শনিবার সকালে পরিস্থিতি চরম আকার ধারণ করে। অভিযোগ ওঠে, সকাল ৯টার দিকে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামদু মিয়ার বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান হামদু মিয়া। এ সময় তাঁর আট বছরের শিশুসন্তান হাসানও গুরুতর আহত হয়।


হামলা ও পরবর্তীতে সৃষ্ট সংঘর্ষে দুই পক্ষের লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া ও ইসলাম মিয়াসহ অন্তত ১৫ জন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান।


এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।


তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।