

জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা থেকে মেসবাহউদ্দিন-কে সকল প্রকার দায়িত্ব, পদবি ও সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ৫ আগস্ট, ২০২৬ (বুধবার) থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসবাহউদ্দিনের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনৈতিক কাজের অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় তাকে এই অব্যাহতি প্রদান করা হয়েছে।
অব্যাহতির পর থেকে মেসবাহউদ্দিন জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার কোনো প্রতিনিধি, কর্মকর্তা, সদস্য কিংবা কোনো পদে থেকে প্রতিষ্ঠানের পক্ষে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন না। একই সঙ্গে পত্রিকার নাম, লোগো, পদবি, সিল, পরিচয়পত্র (আইডি কার্ড) বা অন্য কোনো সাংগঠনিক পরিচয় ব্যবহার করার ক্ষেত্রেও তার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মাতৃজগত পত্রিকা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, ৫ আগস্টের পর থেকে মেসবাহউদ্দিন যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিষ্ঠানের নাম, লোগো বা পরিচয় ব্যবহার করে কোনো কর্মকাণ্ড পরিচালনা করেন, তবে তার সার্বিক দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব। এ ধরনের কোনো অননুমোদিত কর্মকাণ্ডের সঙ্গে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার কোনো সম্পর্ক, অনুমোদন কিংবা দায়-দায়িত্ব থাকবে না।
এ বিষয়ে সর্বসাধারণ, বিভিন্ন ব্যক্তি, সরকারি-বেসরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পত্রিকা কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি পরিপন্থী কোনো অননুমোদিত কর্মকাণ্ড লক্ষ করা গেলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আদেশক্রমে: কর্তৃপক্ষ,
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা।
আলোচিত নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।