Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


স্ত্রীকে খুন করে কানাডায় পাড়ি, দেশে ফিরতেই বিমানবন্দরে ধরা পড়লেন ঘাতক স্বামী

প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৭:২৩

Facebook
Twitter

Article Image

রাজধানীর দক্ষিণখানে স্ত্রী আফরোজাকে নির্মমভাবে হত্যার পর মাটিচাপা দিয়ে কানাডায় পালিয়েছিলেন স্বামী আশরাফুল আলম সুমন। ভেবেছিলেন জাতীয় নির্বাচনের ডামাডোলে বিষয়টি হয়তো ধামাচাপা পড়ে যাবে। কিন্তু শেষ রক্ষা হলো না। কানাডা থেকে দেশে ফিরতেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন এই পলাতক আসামি।

ঘটনার বিবরণে জানা যায়, ২০২৩ সালের মে মাসে ঢাকার দক্ষিণখানের নদ্দাপাড়ায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। স্ত্রী আফরোজাকে হত্যার পর বাড়ির সীমানাতেই মরদেহ মাটিচাপা দেন স্বামী আশরাফুল এবং এরপর তিনি কানাডায় পালিয়ে যান। আশ্চর্যের বিষয় হলো, দেশ ছাড়ার পর ঘাতক স্বামী নিজেই ভিডিও কল করে পুলিশের কাছে লাশ পুঁতে রাখার জায়গা দেখিয়ে দিয়েছিলেন। নিখোঁজের চারদিন পর পুলিশ সেই নির্দিষ্ট স্থান খুঁড়ে আফরোজার মরদেহ উদ্ধার করে।

দীর্ঘদিন কানাডায় আত্মগোপনে থাকার পর গত ১২ ফেব্রুয়ারি দেশে ফেরার চেষ্টা করেন আশরাফুল। তার ধারণা ছিল, নির্বাচনের পরবর্তী ব্যস্ত পরিস্থিতির সুযোগ নিয়ে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে পারবেন। কিন্তু তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি থাকায় বিমানবন্দরে পা রাখামাত্রই তিনি ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন।

এদিকে, নিহতের পরিবারের অভিযোগ—গ্রেপ্তারের বিষয়টি গোপন রেখে চুপিচুপি আদালত থেকে জামিন নেওয়ার চেষ্টা করছিলেন আসামি আশরাফুল। সম্প্রতি পরিবারের সদস্যরা আদালতে গিয়ে মামলার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে খোঁজ নিতে গেলে তার গ্রেপ্তারের বিষয়টি তাদের সামনে আসে।

আদালত সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই হত্যা মামলাটি বর্তমানে জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। আগামী ৩০ মে মামলার অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। এই মামলায় প্রধান আসামি আশরাফুল ছাড়াও তার বাবা, ভাই ও খালাসহ মোট ৪ জনকে আসামি করা হয়েছে।

অবশেষে ঘাতক স্বামী আইনের আওতায় আসায় কিছুটা হলেও স্বস্তি প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। এখন আদালতে এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।