Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ব্রাহ্মণবাড়িয়ায় বহিঃকৃত কৃষকদল নেতার ২ মিনিট ৭ সেকেন্ডের আপত্তিকর ভিডিও ভাইরাল, এলাকা জুড়ে তীব্র নিন্দা ও সমালোচনার ঝড়

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।ব্রাহ্মণবাড়িয়া।

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১২:০৩

Facebook
Twitter

Article Image

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বড়বাকাইল গ্রামের ইউনিয়ন কৃষক দলের আহবায়ক হোসেন মিয়ার দুই নারীর সঙ্গে ২ মিনিট ৭ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা ও তীব্র নিন্দার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া ভিডিওতে হোসেন মিয়াকে দুই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় স্পষ্টভাবে দেখা যায়, যা স্থানীয় জনমনে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, হোসেন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন ধরনের অনিয়ম, প্রভাব বিস্তার, মামলা-হামলা, চাঁদাবাজি, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তিনি পূর্বেও এলাকায় সমালোচিত ছিলেন। এর আগে ব্যবসায়িক বিরোধ, ব্যক্তিগত হয়রানি এবং রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ নিয়েও তিনি এলাকায় আলোচনায় ছিলেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এসব অভিযোগ নতুন করে সামনে এসেছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে উত্তেজনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে হোসেন মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন এবং বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।