দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শিবপুরে এক নজিরবিহীন ও ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। জনসমক্ষে তরিকুল ইসলাম নামে এক সরকারি উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ নিয়ে পেটানোর জন্য তাড়া করেছেন লোকমান হোসেন নামে এক প্রভাবশালী ঠিকাদার। আজ দুপুরের দিকে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে পেশাগত দায়িত্ব পালনকালে উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের ওপর চড়াও হন ঠিকাদার লোকমান হোসেন। একপর্যায়ে তিনি একটি বাঁশ হাতে নিয়ে ওই কর্মকর্তাকে মারার জন্য জনসম্মুখে দৌড়াতে থাকেন। সরকারি একজন কর্মকর্তার সাথে এমন আচরণ দেখে উপস্থিত সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়।
এই ঘটনার খবর পাওয়ার পরপরই তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন করেছে, এই ঘটনাকে নবীনগরের সংস্কৃতির ওপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেন।
"একজন সরকারি কর্মকর্তার ওপর এমন হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নবীনগরের মাটিতে সন্ত্রাসীদের কোনো ঠাঁই নেই।" তিনি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনকে গ্রেপ্তার করার জন্য স্থানীয় পুলিশ প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন।
নবীনগর থানা পুলিশ জানিয়েছে, সাংসদের নির্দেশের পর তারা অভিযুক্তকে ধরতে অভিযানে নেমেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একজন সরকারি প্রকৌশলীর ওপর এমন অতর্কিত হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহল বলছেন, "যে নবীনগরকে আমরা সংস্কৃতির রাজধানী হিসেবে চিনি, সেখানে এমন পেশিশক্তির প্রদর্শন অত্যন্ত লজ্জাজনক। অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।"
আলোচিত নিয়ে আরও পড়ুন








