দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: নতুন দৃষ্টি নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে স্মাইল আউটফিটস লিমিটেডের উদ্যোগে প্রতিষ্ঠানের পরিশ্রমী নারী কর্মীদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ২০ জন নারী কর্মীকে সম্মাননা সনদ দেওয়া হয়। এছাড়া কর্মদক্ষতা, নিষ্ঠা ও কর্মক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তাদের মধ্য থেকে ২ জন নারী কর্মীকে সেরা কর্মী হিসেবে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি প্রতিষ্ঠানের অগ্রগতি ও সফলতার পেছনে নারী কর্মীদের নিষ্ঠা, দক্ষতা ও কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্মাইল আউটফিটস লিমিটেডের নারী কর্মীরাও আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে প্রতিষ্ঠানের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
এ সময় নারী কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেন, তাদের কর্মস্পৃহা ও দায়িত্ববোধ প্রতিষ্ঠানের জন্য বড় অনুপ্রেরণা।
অনুষ্ঠানে স্মাইল আউটফিটস লিমিটেডের চেয়ারম্যান সবুর হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক রুকনুজ্জামানসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আলোচিত নিয়ে আরও পড়ুন








