home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।
সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।ব্রাহ্মণবাড়িয়া।

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২২

Facebook
Twitter

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ মো. এবাদুল হক (৩০) ও মো. আব্দুল্লাহ আল মুমেন (২৫) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে নবীনগর পৌরসভার আলীয়াবাদ মোড় সংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময় তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) ফয়জুল হাকিম খান, এসআই মো. শামীম ভূইয়া ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সুমন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তাদের তল্লাশি করলে তাদের হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. এবাদুল হক উপজেলার বগডহর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে এবং মো. আব্দুল্লাহ আল মুমেন একই এলাকার বিল্লাল মিয়ার ছেলে। বর্তমানে আব্দুল্লাহ আল মুমেন নবীনগর পৌরসভার পূর্বপাড়া ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতিসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।