home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র জমা

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্টরুহিয়া, ঠাকুরগাঁও।

আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৭

Facebook
Twitter

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সলের মনোনয়নপত্র জমা


ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মির্জা ফয়সল আমীন মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার দুপুর ১২টায় জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার কামরুল হাসানের কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা শেষে মির্জা ফয়সল আমীন বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাধারণ মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না এবং এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এখন পর্যন্ত মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তফসিল অনুযায়ী, রোববারই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ৭ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজনীতি নিয়ে আরও পড়ুন

রাজনীতি নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।