Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রুহিয়ায় চুরি যাওয়া মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

মোঃ সোহেল রানা
মোঃ সোহেল রানাঠাকুরগাঁও

আপডেট: ১৮ জুন ২০২৬, ১৮:৫৫

Facebook
Twitter

Article Image

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় চুরি হওয়া একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে চুরির ঘটনার পর আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে স্থানীয় একটি চা বাগান থেকে এটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন রাত আনুমানিক ৯টার দিকে রুহিয়া থানার ফালানপুর গ্রামের মোঃ আহাম্মদ আলীর ছেলে মোঃ মাহফুজুর রহমান (২৬) আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে টাঙ্গন ব্রিজে ঘুরতে যান। ফেরার পথে এনামুলের আম বাগানের কাছে পৌঁছালে তীব্র বৃষ্টির মুখে পড়েন তিনি। বৃষ্টি থেকে বাঁচতে মাহফুজুর তার নম্বরবিহীন 'DAYUN-110cc' (ইঞ্জিন নং- D6081784, চেচিস নং- D4108027) মোটরসাইকেলটি রাস্তার পাশে স্ট্যান্ড করে রেখে আম বাগানের একটি ঘরে আশ্রয় নেন। পরে বৃষ্টি কমলে তিনি এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান মেলেনি। পরদিন ১৮ জুন সকালে ৩নং রাজাগাঁও ইউনিয়নের আসাননগর চেয়ারম্যান পাড়া গ্রামের মোঃ খাদেমুল ইসলামের চা বাগানে পাতা কাটতে যান শ্রমিকরা। এ সময় ঘোরনগাছ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৪০) বাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি দেখতে পান। তিনি তাৎক্ষণিকভাবে বাগান মালিক খাদেমুল ইসলামকে বিষয়টি জানালে, তারা রুহিয়া থানা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পরিত্যক্ত মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়ে আসে। রুহিয়া থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সঠিক কাগজপত্র যাচাই-বাছাই সাপেক্ষে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হবে বলে জানান।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।