home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


একসঙ্গে জানাজা, পাশাপাশি কবর; বাবা-ছেলের করুণ বিদায়।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩

Facebook
Twitter

একসঙ্গে জানাজা, পাশাপাশি কবর; বাবা-ছেলের করুণ বিদায়।

বাবার মৃত্যুর খবর শুনে শেষবারের মতো মুখটি দেখতে বাড়ি ফিরছিলেন ছেলে। কিন্তু বাড়িতে পৌঁছানো হলো না, পথেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনিও। একই দিনে বাবা ও ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরে বাবা ও ছেলের জানাজা একসঙ্গে সম্পন্ন করে তাদের পাশাপাশি দাফন করা হয়েছে।

মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায়। নিহতরা হলেন—কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর এলাকার জসিম উদ্দিন (৮০) এবং তার ছেলে নুর আলম জিকু (৪৫)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মারা যান বৃদ্ধ জসিম উদ্দিন। বাবার মৃত্যুর খবর পেয়ে মাগুরা থেকে মোটরসাইকেলে করে নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন তার ছেলে নুর আলম জিকু। এ সময় তার সঙ্গে ভায়রা ভাইও ছিলেন।

রাত ৯টার দিকে তারা কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের স্বস্তিপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান জিকু। এ সময় পেছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ভায়রা ভাইও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ি পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে নুর আলম জিকুর মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মহিদুল ইসলাম জানান, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নুর আলমের মৃত্যুর ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পরদিন বৃহস্পতিবার সকালে লালনগর কবরস্থানে বাবা জসিম উদ্দিন ও ছেলে নুর আলম জিকুর জানাজার নামাজ একসঙ্গে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে পাশাপাশি তাদের দাফন সম্পন্ন করা হয়।

বাবার মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের হৃদয়বিদারক কান্নায় ভারী হয়ে ওঠে পুরো কবরস্থান প্রাঙ্গণ।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।