home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মাদক সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি কর্মীকে মারধর ও নৈশ-শালিসে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

মোঃ খুরশেদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।
মোঃ খুরশেদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি।কুড়িগ্রাম।

আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩২

Facebook
Twitter

মাদক সংক্রান্ত বিরোধের জেরে বিএনপি কর্মীকে মারধর ও নৈশ-শালিসে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মো: আয়নাল হকের বিরুদ্ধে স্থানীয় যুবলীগের সন্ত্রাসী বাহিনীকে দিয়ে বিএনপির কর্মী মো: বেলালকে বেধড়ক মারধর করানোর গুরুতর অভিযোগ উঠেছে। পরবর্তীতে সে ঘটনাকে কেন্দ্র করে রাতের আঁধারে অনৈতিক টাকার বিনিময়ে বিষয়টির রফা-দফা করার অভিযোগও উঠেছে ওই যুবদল নেতার বিরুদ্ধে।

এ বিষয়ে নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মো: রোকনুজ্জামান রুকুল তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ জানান, মাদক সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে সদস্য সচিব মো: আয়নাল হক সাবেক শাসকগোষ্ঠী যুবলীগের চিহ্নিত সন্ত্রাসী বাহিনীকে ব্যবহার করে বিএনপি কর্মী বেলালকে মারাত্মকভাবে মারধর করান। পরবর্তীতে সেই ঘটনাকে পুঁজি করে নিজের ফায়দা লুটতে রাতের আঁধারে এক শালিস বৈঠকের আয়োজন করা হয়। অভিযোগ রয়েছে, মোটা অংকের টাকার বিনিময়ে আইনগত ব্যবস্থা না নিয়ে গোপনে বিষয়টি মীমাংসা করে দেন যুবদল নেতা আয়নাল।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই যুবদলের এই সদস্য সচিব নিজ পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তি ও সাধারণ মানুষের কাছ থেকে জিম্মি করে ও ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছেন। তার এমন বিতর্কিত ও অনৈতিক কর্মকাণ্ডে ক্ষুব্ধ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ত্যাগী নেতাকর্মীরা। তারা অবিলম্বে দলীয় শৃংখলা ভঙ্গের দায় ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত আইনাল হকের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অপরাধ নিয়ে আরও পড়ুন

অপরাধ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।