Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


সীতাকুণ্ডে ট্রাক চাপায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু

জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।
জিল্লুর রহমান ভূঁইয়া জিতু, সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি।চট্টগ্রাম।

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৮:১৭

Facebook
Twitter

Article Image

১৫ মার্চ রবিবার ইফতারের পরপরই চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এক দ্রুত গতির ট্রাকের চাপায় তানভীর আহম্মদ সাকিব (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত তানভীর সীতাকুণ্ড উপজেলার পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া পাড়া এলাকার মো. নুর নবীর ছেলে।তানভীর ভ্যান গাড়িতে করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শিশুদের কাপড় বিক্রি করতেন।ঘটনার সময় তানভীর তার ভ্যানগাড়িটি নিয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনের একটি ছোট ইউটার্ন দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন।এসময় চট্টগ্রাম মুখী একটি দ্রুতগতির ট্রাক ভ্যান গাড়িসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত যুবক ভ্যান গাড়িতে করে ভাটিয়ারী ও ফৌজদারহাট এলাকায় শিশুদের পোশাক বিক্রি করতেন।মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। আমরা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছি।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।