

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের দুবলি বাজারে মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা বিতরণ এবং এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার, ৩০ জুন,২০২৬ বিকেলে। ‘মাদককে না বলুন’ স্লোগানকে সামনে রেখে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়।
উদ্বোধনী ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, "মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দুবলি বাজারে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে এই এলাকাকে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কবল থেকে মুক্ত রাখা সহজ হবে।"
মুকসুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জাকির হোসেন মৃদুল মিয়া, সহ-সভাপতি, দোহার উপজেলা বিএনপি, সহকারী পুলিশ সুপার, দোহার সার্কেল, মিজানুর রহমান কাজী, সভাপতি, মুকসুদপুর ইউনিয়ন বিএনপি। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সমাবেশে উপস্থিত ছিলেন।
সারাদেশে নিয়ে আরও পড়ুন





দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।