দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে নাচোল আদিবাসী একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ ৩০ জুন (মঙ্গলবার) সকালে আদিবাসী একাডেমির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রিয়াংকা দাস।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:জনাব সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি), নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।জনাব সুকোমল চন্দ্র দেবনাথ, অফিসার ইনচার্জ (ওসি), নাচোল থানা
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৫৫ সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসক এবং তাদের দোসর স্থানীয় জমিদার ও মহাজনদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সিধু, কানু চাঁদ ও ভৈরব-এর নেতৃত্বে সাঁওতাল সম্প্রদায় মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এই বিদ্রোহ কেবল আদিবাসীদের অধিকার রক্ষার লড়াই ছিল না, এটি ছিল ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার অন্যতম প্রধান অনুপ্রেরণা। বক্তারা নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক দিবসের চেতনা ও বীর শহীদদের অবদান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আয়োজক সূত্রে জানা গেছে, নাচোল আদিবাসী একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করেছে 'রাণী ইলামিত্র স্মৃতি সংসদ', নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।
অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং আদিবাসী সম্প্রদায়ের বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্ববান্ধবে উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি বিধান সিং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সারাদেশে নিয়ে আরও পড়ুন




