home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


পরিচ্ছন্ন দোহার গড়তে একযোগে কাজ করার শপথ

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।
শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।দোহার, ঢাকা।

আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪২

Facebook
Twitter

পরিচ্ছন্ন দোহার গড়তে একযোগে কাজ করার শপথ

দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে দোহার উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বিশেষ দিকনির্দেশনামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচিতে বক্তব্যে দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইদুল ইসলাম নিজ নিজ বাড়ি-আঙিনা, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, পরিচ্ছন্ন ও মশামুক্ত পরিবেশ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী, উপজেলা প্রকৌশলী এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া উপজেলা প্রশাসন, দোহার পৌরসভা ও দোহার থানা পুলিশের পাশাপাশি গার্ল গাইড, রোভার স্কাউট এবং ‘বিডি ক্লিন’-এর স্বেচ্ছাসেবীরা এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

প্রধানমন্ত্রী ঘোষিত পরিচ্ছন্নতা অভিযান সফল করতে সরকারি কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো একযোগে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে হাত তুলে দোহার উপজেলাকে পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখার শপথ গ্রহণ করেন।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।