home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


মোল্লাহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

সজিব মোড়ল, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি।
সজিব মোড়ল, মোল্লাহাট উপজেলা প্রতিনিধি।বাগেরহাট।

আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:১৩

Facebook
Twitter

মোল্লাহাটে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোল্লাহাটে উদ্বোধনী অনুষ্ঠান ও মশা নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মোল্লাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ঢাকা থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান একযোগে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন। এ উপলক্ষে মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সটি প্রদর্শন করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে মশা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সংশ্লিষ্টরা ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ, সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস,মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক: মোহাম্মদ আলী মোহন, সহ-সভাপতি: শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক- শফিউল আজম নিশান, মাইকেল ও সজিব মোড়ল।

প্রধান শিক্ষক রমেশ চন্দ্র খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।