

ইয়েমেনের হুতিরা পেরিম (মায়ুন) দ্বীপ দখল করে বাব আল-মান্দাব প্রণালির নিয়ন্ত্রণ সম্পন্ন করেছে বলে দাবি করা হয়েছে।
রয়টার্সের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, হুতিরা প্রণালির তীরবর্তী শহর ধুবাবেও পৌঁছে গেছে। এর ফলে ইয়েমেনের প্রায় পুরো লোহিত সাগর উপকূল এখন তাদের নিয়ন্ত্রণে।
২৯ কিলোমিটার প্রশস্ত বাব আল-মান্দাবের মাঝখানে অবস্থিত পেরিম দ্বীপটি প্রণালিটিকে দুটি নৌপথে ভাগ করেছে। দ্বীপ ও সংলগ্ন উপকূল নিয়ন্ত্রণে থাকায় হুতিরা এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পাশাপাশি কামান ও স্বল্পপাল্লার অস্ত্র দিয়েও জাহাজ চলাচলে হুমকি তৈরি করতে পারবে।
এতে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ নৌপথ—হরমুজ ও বাব আল-মান্দাব—একই সময়ে ইরান-সমর্থিত শক্তিগুলোর চাপের মুখে পড়ল। হরমুজ এড়াতে সৌদি আরব যে তেল ইয়ানবু বন্দরের দিকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে পাঠাচ্ছিল, বাব আল-মান্দাবের নিয়ন্ত্রণ নিয়ে হুতিরা সেই বিকল্প পথও হুমকির মুখে ফেলেছে।
স্বাভাবিক সময়ে বিশ্বের সমুদ্রপথে বাণিজ্যের প্রায় ১০ শতাংশ বাব আল-মান্দাব দিয়ে চলাচল করে। এদিকে ব্রেন্ট ক্রুডের দাম ১০৭ ডলারের ওপরে উঠেছে।
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।