Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


চকরিয়ার উত্তর হারবাংয়ে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ আবদুল করিম
মোঃ আবদুল করিমক্রাইম রিপোর্টার

আপডেট: ২৭ জুন ২০২৬, ২৩:৩৬

Facebook
Twitter

Article Image

চকরিয়া উপজেলার উত্তর হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টায় কোরবানিয়া ঘোনা দরুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উত্তর হারবাং ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উল্লাহ নুরু, সাধারণ সম্পাদক ইলিয়াস ভুট্টো, স্থানীয় ইউপি সদস্য মোঃ ইসমাইল হোসেন, এলাকার সর্দার নুরুল ইসলাম এবং কোরবানিয়া ঘোনা মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন।


সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উল্লাহ নুরু বলেন,"কোরবানিয়া ঘোনা এলাকায় প্রায় সাতশত পরিবার নিয়ে একটি বৃহত্তর সমাজ কমিটি গঠিত।

এখানে বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদসহ একাধিক ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এলাকায় বসবাসরত চিহ্নিত ইয়াবা কারবারি রবিউল এবং চিহ্নিত চাঁদাবাজ সাদ্দামের অসামাজিক ও অপরাধমূলক কার্যকলাপে এখানকার শান্তিপ্রিয় মানুষ আজ চরম অতিষ্ঠ ও বিপর্যস্ত।"


তিনি আরও অভিযোগ করেন, "তাদের এই অপকর্ম ও মাদক ব্যবসার বিরুদ্ধে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করায় অপরাধী চক্রটি ক্ষিপ্ত হয়ে উঠেছে। তারা উল্টো এলাকার সম্মানিত মসজিদ কমিটি ও সমাজ কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে এবং ভিত্তিহীন মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।"


সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের কোনো দল নেই, তারা সমাজের শত্রু। অবিলম্বে এই চিহ্নিত মাদক কারবারি ও চাঁদাবাজ চক্রকে আইনের আওতায় এনে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য তারা প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন এলাকাবাসী।


উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবসমাজ এবং সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে অংশ নেন এবং অপরাধীদের বিরুদ্ধে স্লোগান দেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।