দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


ময়মনসিংহের ভালুকায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উদযাপিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
৯নং ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর বিএনপির বর্তমান সদস্য আব্দুল কাইয়ুম খান জর্জের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য আতিকুর রহমান মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আলহাজ্ব হাতেম খান।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, "বাংলাদেশের ইতিহাসে শহীদ জিয়ার অবদান অবিস্মরণীয়। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে তাঁর আদর্শকে বুকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামছুদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, আজমল হোসেন, শ্রী স্বপন বণিক, এম. এ. খালেক, সাইদুর রহমান, জহির রায়হান, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ ফজলুল হকসহ পৌর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও আলোচনা ও দোয়া মাহফিলে ভালুকা পৌর বিএনপির সকল সদস্যবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং ভালুকা পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ পৌর শ্রমিক দলের সিনিয়র নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
রাজনীতি নিয়ে আরও পড়ুন








