দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


নিজস্ব প্রতিবেদক, করিমগঞ্জ :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত আট দিনের কর্মসূচির অংশ হিসেবে করিমগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
করিমগঞ্জ পৌর বিএনপির সভাপতি হাজী আশরাফ হোসেন পাভেলের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী আজিজুল ইসলাম দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক ছাত্র ও যুববিষয়ক সম্পাদক এবং করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান সাইফুল ইসলাম (ভিপি সুমন)।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট সমাজসেবক ও করিমগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী হাজী মনজুরুল হক মামুন ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে হাজী আজিজুল ইসলাম দুলাল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির এক অবিস্মরণীয় নাম। দেশের সার্বভৌমত্ব রক্ষা, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক উন্নয়নে তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি সাইফুল ইসলাম (ভিপি সুমন) বলেন, “জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ছিল জনগণের ক্ষমতায়ন, উন্নয়ন ও দেশপ্রেম। তাঁর আদর্শ অনুসরণ করেই বিএনপির নেতাকর্মীদের জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
হাজী মনজুরুল হক মামুন ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন জাতীয়তাবাদী চেতনার প্রতীক। তাঁর আদর্শ অনুসরণ করে সমাজের কল্যাণ, মানবসেবা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেও জনগণের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।”
সভাপতির বক্তব্যে হাজী আশরাফ হোসেন পাভেল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও কর্মময় জীবন আমাদের রাজনৈতিক পথচলার অনুপ্রেরণা। তাঁর স্বপ্নের বাংলাদেশ গড়তে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে হবে। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যের কোনো বিকল্প নেই।”
বক্তারা তাঁদের বক্তব্যে সমাজে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক একটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও সকল ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও নৈতিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক, করিমগঞ্জ পৌর বিএনপি; অ্যাডভোকেট মনসুর আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক, করিমগঞ্জ উপজেলা বিএনপি; হাফেজ মাওলানা আসাদুল্লাহ গালিব, সভাপতি, করিমগঞ্জ উপজেলা ওলামা দল; তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক, করিমগঞ্জ উপজেলা ওলামা দল;
সাংবাদিক ও মানবাধিকার নেতা আজিজুল হক, সহ-সভাপতি,ওলামা দল, করিমগঞ্জ উপজেলা
হাফেজ মাওলানা হেদায়েতুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি, করিমগঞ্জ উপজেলা ওলামা দল; আল আমিন, সভাপতি, করিমগঞ্জ পৌর ওলামা দল; মাওলানা খালেদ সাইফুল্লাহ, সাধারণ সম্পাদক, করিমগঞ্জ পৌর ওলামা দল; হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ, রহিমী সহ-সভাপতি, করিমগঞ্জ পৌর ওলামা দল; জিল্লুর রহমান, আহ্বায়ক, করিমগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল; রাকিব আকঞ্জি, সাধারণ সম্পাদক, করিমগঞ্জ উপজেলা ছাত্রদল; শামীম আহমেদ, আহ্বায়ক, করিমগঞ্জ পৌর কৃষক দল; মুন্না, সভাপতি, করিমগঞ্জ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, তাঁতি দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম সম্পন্ন করা হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী, গরিব-দুঃখী, মেহনতি মানুষ, পথচারী, রিকশাচালক, ভ্যানচালক ও শ্রমজীবী মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
তবারক বিতরণের বিশেষ আয়োজন করেন বিশিষ্ট সমাজসেবক ও করিমগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী হাজী মনজুরুল হক মামুন ভূঁইয়া। এ সময় শত শত মানুষের মাঝে তবারক বিতরণ করা হয় এবং আয়োজকদের এ মানবিক উদ্যোগ উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
ধর্মীয় ভাবগাম্ভীর্য, রাজনৈতিক অঙ্গীকার এবং মানবিক সেবামূলক কর্মকাণ্ডের সমন্বয়ে অনুষ্ঠানটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সারাদেশে নিয়ে আরও পড়ুন








