দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের যেকোনো ধরনের রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জেলা বিএনপির শীর্ষ নেতারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এক যৌথ বার্তায় এই জরুরি সতর্কবার্তা জারি করেন।
যৌথ সতর্কবার্তায় স্পষ্ট করে বলা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অধীনস্থ কোনো স্থানেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা এর কোনো অঙ্গ-সংগঠন কোনো প্রকার কার্যক্রম চালাতে পারবে না। তাদের যেকোনো অপতৎপরতা মাঠে থেকে প্রতিহত করার জন্য জেলা বিএনপিসহ সুসংগঠিত সহযোগী সংগঠন জেলা যুবদলকে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা যুবদলের পাশাপাশি অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরও ঐক্যবদ্ধভাবে এই নির্দেশ পালনের আহ্বান জানানো হয়।
নেতাকর্মীদের উদ্দেশ্যে দেওয়া নির্দেশনায় আরও বলা হয়েছে— "যে যেখানে তাদের পাবেন, প্রতিহত করুন।" কোনো জরুরি প্রয়োজনে বা বিশৃঙ্খলার চেষ্টা দেখা গেলে তাৎক্ষণিকভাবে জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক অথবা জেলা যুবদলকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
কোনোভাবেই যেন নিষিদ্ধ সংগঠনটি কোনো প্রকার কার্যক্রম চালাতে না পারে, সেজন্য জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে রাজপথে সর্বদা সজাগ দৃষ্টি রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
রাজনীতি নিয়ে আরও পড়ুন








