দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের উপরে নির্যাতনকারী, শেখ হাসিনা পরিবারের সদস্য শেখ হেলাল ও শেখ সোহেল এর অত্যন্ত আস্থাভাজন ও ঘনিষ্ঠজন খুলনার পাইকগাছা উপজেলার ৯নং চাঁদখালী ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব এবং ইউপি চেয়ারম্যান শাহাজাদা আবু ইলিয়াস গত ৯-ই মে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের একত্রিত করে এলাকায় প্রবেশ করেছেন। তার একজন কর্মীর ফেসবুকে প্রকাশ হওয়ার ছবিতে দেখা যায় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে স্থানীয় বিভিন্ন স্থাপনা পরিদর্শন ও এলাকার স্থানীয়দের কবর জিয়ারত করেছেন।
তাকে স্বাগতম জানানোর জন্য আগে থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা একত্রিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে নিয়ে মোটরসাইকেল শোডাউন করেছেন।
স্থানীয় সূত্র বলছে শাহজাদা আবু ইলিয়াস ২৪ এর ছাত্র আন্দোলনে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন।
৫ ই আগস্ট এর আগে তার ভাইরাল হওয়া বক্তব্য দেখে জানা যায়, তিনি তৎকালিন আওয়ামী লীগের স্থানীয় খুলনা-৬ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান মোড়ল এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের পাশে রেখে স্পষ্ট বক্তব্য দিয়েছেন, "চাঁদখালী ইউনিয়নের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, এখানে জামাত-বিএনপির ঠাঁই হবে না।"
তীব্র আন্দোলনের মধ্যে ৫-ই আগস্ট হাসিনা সরকারের পতন হলে শাহজাদা আবু ইলিয়াস পালিয়ে আমেরিকা চলে যান। বিক্ষুব্ধ ছাত্র জনতা তাকে না পেয়ে তার ঘরবাড়ি ভাংচুর করে ।আমেরিকায় পালিয়ে থেকেও তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন।
সূত্র বলছে শাহজাদা আবু ইলিয়াস প্রায় তিন মাস ধরে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে এসে তিনি তার সাতক্ষীরার বাড়িতে লুকিয়ে ছিলেন।
গত ৬-ই মে চাঁদখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা জোয়াদুর রসুল বাবু'র জানাযায় প্রথমবার শাহাজাদা আবু ইলিয়াস কে প্রকাশ্য দেখা যায়।
এরপর সুযোগ বুঝে ৯ তারিখে তিনি এলাকায় প্রবেশ করেছেন।
স্থানীয়দের অভিযোগ তিনি স্থানীয় বিএনপি, জামায়াতের কিছু নীতি হীন নেতা ও প্রশাসনকে ম্যানেজ করেই এলাকায় প্রবেশ করেছেন।
তা না হলে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ নীরব ভূমিকা পালন করছে কেনো?
জুলাই গণঅভ্যুত্থানে সাধারণ ছাত্রদের উপরে নির্যাতনকারী কট্টরপন্থী এই আওয়ামী লীগ নেতার এলাকায় পূর্ণবাসন ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় তৃণমূল বিএনপি, জামায়াতের কর্মীদের ভিতরে অসন্তোষ দেখা দিয়েছে। শাহজাদা আবু ইলিয়াস এখনো পর্যন্ত ৯নং চাঁদখালী ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব পদে বহাল রয়েছেন। এবিষয়ে প্রশাসনের কোন উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যাচ্ছে না।
সূত্র বলছে, আওয়ামী লীগের এই নেতা বিভিন্ন মহলে তদবির করে আবারও চেয়ারমানি করার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয়দের দাবি অবিলম্বে ২৪ এর গণঅভ্যুত্থানের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনকারী এ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে হবে।
রাজনীতি নিয়ে আরও পড়ুন




