home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


​কিশোরগঞ্জে মাদক থেকে দূরে থাকার শপথ নিলো ২০০ শিক্ষার্থী

আতা মোহাম্মদ উবায়েদ
আতা মোহাম্মদ উবায়েদবিশেষ প্রতিনিধি সমন্বয়ক

আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ১০:৪৩

Facebook
Twitter

​কিশোরগঞ্জে মাদক থেকে দূরে থাকার শপথ নিলো ২০০ শিক্ষার্থী

 কিশোরগঞ্জ থেকে: কিশোরগঞ্জে মাদক থেকে দূরে থাকার শপথ নিয়েছে ২০০ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে জেলা শহরের কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মাদকবিরোধী আলোচনা সভায় বিদ্যালয়টির ২০০ ছাত্র এই শপথ নেয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।

কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন এবং কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম।

এতে উপস্থিত ২০০ ছাত্রকে মাদকবিরোধী শপথ বাক্য করান প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা। এছাড়া আলোচনা সভায় ছাত্রদের মাঝে মাদকবিরোধী লিফলেট এবং মাদকবিরোধী স্লোগান সম্বলিত শিক্ষা উপকরণ হিসেবে খাতা ও কলম বিতরণ করা হয়।

প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা বলেন, মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে সচেতনতার কোনো বিকল্প নেই। এ ক্ষেত্রে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তারা মাদকের কুফল ও নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতন হলে তা পরিবার ও সমাজে ছড়িয়ে দিয়ে নিজ পরিবারের পাশাপাশি সমাজকে মাদকমুক্ত রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। এর মধ্য দিয়ে মাদকমুক্ত পরিবার ও সমাজ তৈরির মাধ্যমে মাদকমুক্ত দেশ গড়া সম্ভব হবে। আলোচনা সভায় বিদ্যালয়ে ছাত্ররা ছাড়াও শিক্ষক এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের লোকজন উপস্থিত ছিলেন।

জাতীয় নিয়ে আরও পড়ুন

জাতীয় নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।