প্রতিবেদক: সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের কুড়িঘর বড় বিলে সরকারি “কোদাল কাটি খাল” প্রকল্পের নামে যা হচ্ছে, তা দেখে সাধারণ মানুষ হতবাক! খাল খনন হচ্ছে ঠিকই…কিন্তু সেই মাটি কোথায় যাচ্ছে জানেন? খালের দুই পাড়ে ফেলার কথা থাকলেও, পাইপ দিয়ে সরাসরি নিয়ে যাওয়া হচ্ছে একজন প্রভাবশালী বিএনপি নেতার ব্যক্তিগত পুকুরে, অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মহিউদ্দিন আহমেদ মহিন সরকারি কোটি টাকার মাটি নিজের পুকুর ভরাটে ব্যবহার করছেন।
সরজমিনে গিয়ে দেখা যাচ্ছে ড্রেজার দিয়ে মাটি তুলে পাইপলাইনের মাধ্যমে দূরে সরিয়ে নেয়া হচ্ছে এলাকাবাসীর ভাষ্যমতে “আমরা ভেবেছিলাম খাল খনন হলে কৃষিতে সুবিধা হবে… এখন দেখি সেই মাটি দিয়ে ব্যক্তিগত ব্যবসা চলছে ভয়ে কিছু বলতে পারি না…” কে এই মহিন এক সময় ছিলেন কুড়িঘর বাজারে ওষুধের (ফার্মাসি) দোকান থেকে নাম পরে ডাঃ মহিন ব্যবসা ও ঠিক ভাবে করতে পারেনি কড়িঘর বাজারে পরে যায় দূর প্রবাসে কাতারে ওখানে ও রয়েছে তার নামে প্রতারণার অভিযোগ কাতারে সাবাই তাকে বাটপার মহিন বললে চিনতো এছাড়া ও সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নানের কাছের লোক এ জন্য তাঁর ভয়ে এলাকায় মুখ খুলতে নারাজ সবাই।
এখন প্রশ্নগুলো সবার একই মাটির মালিক কে সরকারি সম্পদ কিভাবে ব্যক্তিগত সম্পত্তি হয়ে যায় প্রশাসন কি দেখেও না দেখার ভান করছে? এটা শুধু দুর্নীতি না এটা সাধারণ মানুষের অধিকার লুট সরকার যেখানে জনগণের জন্য প্রকল্প দেয়, সেখানে যদি প্রভাবশালীরা নিজের পকেট ভরে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? নবীনগরের মানুষ আজ উত্তর চায়!দ্রুত তদন্ত চাই দোষীদের শাস্তি চাই সরকারি সম্পদ রক্ষার নিশ্চয়তা চাই।
অপরাধ নিয়ে আরও পড়ুন









দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।