Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুষ্টিয়ায় নদীতে শিশুকে নিক্ষেপের পর মায়ের আত্মহত্যার চেষ্টা, নিখোঁজ চার মাসের শিশু।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ২৯ মে ২০২৬, ১৬:১৭

Facebook
Twitter

Article Image

কুষ্টিয়ার গড়াই নদীতে চার মাস বয়সী এক শিশুকে ফেলে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক মা। স্থানীয় নৌকার মাঝিদের তাৎক্ষণিক তৎপরতায় ওই নারীকে জীবিত উদ্ধার করা গেলেও এখনো শিশুটির সন্ধান মেলেনি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া গড়াই নদের হরিপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুর নাম সাইফ ওসমান হাদি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শিশুটির মা কয়েকদিন ধরে সন্তানকে নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা এলাকায় তার বাবার বাড়িতে ছিলেন। বিকেলে হরিপুর সেতুর ওপর গিয়ে তিনি আচমকা কোলে থাকা শিশুটিকে নদীতে ছুড়ে ফেলেন। পরে নিজেও নদীতে ঝাঁপ দেন।

এ সময় নদীতে থাকা কয়েকজন মাঝি বিষয়টি দেখতে পেয়ে দ্রুত উদ্ধার কাজে এগিয়ে যান। তারা পানিতে ঝাঁপ দিয়ে ওই নারীকে উদ্ধার করতে সক্ষম হন। তবে নদীর স্রোতে শিশুটি ভেসে যাওয়ায় তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

শিশুটির বাবা আব্দুল আলীম জানান, তাদের পারিবারিক কলহ চলছিল। সন্তান অসুস্থ থাকায় তিনি বাড়িতে এনে চিকিৎসা করাতে চাইলেও তার স্ত্রী বাবার বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চাইছিলেন। এ বিষয় নিয়ে উভয় পরিবারের মধ্যে টানাপোড়েন তৈরি হয়। তিনি আরও দাবি করেন, তার স্ত্রীর মানসিক সমস্যা রয়েছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, স্থানীয়দের সহায়তায় নদীতে তল্লাশি চলছে। এছাড়া উদ্ধার অভিযান জোরদার করতে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল রওনা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, উদ্ধার হওয়া নারী মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।