দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


চীফ রিপোর্টার আজিজুল হক
কিশোরগঞ্জের সুতারপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ভিজিএফের বিনামূল্যে ১০ কেজি চাল বিতরণকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে।
অভিযুক্ত বেকার জাহেদ, পিতা: মোঃ ছফুর উদ্দিন, বাড়ি: সুতারপাড়া ইউনিয়ন ৬ নং ওয়ার্ড। স্থানীয় সূত্রে জানা যায়, গরিব ও হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে প্রকৃত উপকারভোগীদের বঞ্চিত করে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কার্ড বণ্টনের মহড়া চলছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গিয়ে বিএনপির সুতারপাড়া ইউনিয়নের সহ-সভাপতি জাহেদ এ সময় তিনি দাবি করেন, এমপি মহোদয় 9টা ওয়ার্ডে900শত কার্ড নেতা কর্মীদের জন্য দিয়েছেন“আমি দলীয় লোক হিসেবে আরো বেশি কার্ড পাই।” তার এমন বক্তব্য এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে।
এলাকাবাসীর প্রশ্ন— সরকারি ভিজিএফ কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ? গরিব, অসহায় ও দিনমজুর মানুষের অধিকার যদি দলীয় পরিচয়ের কারণে প্রভাবশালীদের হাতে চলে যায়, তাহলে প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষ কোথায় যাবে?
স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি সহায়তা কার্যক্রমে রাজনৈতিক প্রভাব ও স্বজনপ্রীতির সংস্কৃতি বন্ধ না হলে প্রকৃত দরিদ্র জনগোষ্ঠী তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিতই থেকে যাবে। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
অপরাধ নিয়ে আরও পড়ুন






