দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

.webp&w=2048&q=75)
ঠাকুরগাঁওয়ের ভূল্লী-ফারাবাড়ি রোডের বকুলতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩২ বান্ডিল গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এই অভিযান চালানো হয়। আটককৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে মোঃ খোরশেদ (৪৪) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামচন্দ্র নগর গ্রামের মৃত মোঃ হাছান আলীর ছেলে মোঃ সিরাজ মিয়া (৪০)। র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে ৩২ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনের অভিযোগে পিকআপে থাকা ওই দুই ব্যক্তিকে আটক এবং মাদক বহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং-০৪, তারিখ: ১৭/০৬/২০২৬ইং) রুজু করা হয়েছে। আজ বুধবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অপরাধ নিয়ে আরও পড়ুন
.webp&w=2048&q=75)
.webp&w=2048&q=75)






