home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


যেখানে আঁটতো জীবন ও জ্বালানি আগুন কাড়লো সেই ঘরের ঠিকানা

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্টরুহিয়া, ঠাকুরগাঁও।

আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭

Facebook
Twitter

যেখানে আঁটতো জীবন ও জ্বালানি আগুন কাড়লো সেই ঘরের ঠিকানা

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ঘনিবিষ্ণুপুর বন্দরপাড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে বাবলু ওরফে হেদলা (৫০) নামের এক দিনমজুরের একমাত্র বসতঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। এতে ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ও প্রয়োজনীয় জিনিসপত্রসহ তার শেষ সম্বলটুকুও আগুনে হারিয়ে গেছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন তিনি। নিঃস্ব বাবলু ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছিলেন বাবলু। একটি মাত্র টিনছাপড়া ঘরেই চলতো তার রান্না, খাওয়া ও ঘুমানোর সব আয়োজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে হঠাৎ করে সেই ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা চালান এবং পার্শ্ববর্তী আটোয়ারী উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরটির পুরো অংশই পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, আগুনে পুড়ে বাবলু এখন একেবারেই নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন। তার মাথা গোঁজার আর কোনো উপায় নেই। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে পুনরায় ঘুরে দাঁড়াতে ও একটি নতুন মাথা গোঁজার ঠাঁই তৈরি করতে সরকারি ও বেসরকারি জরুরি সহায়তার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

অন্যান্য নিয়ে আরও পড়ুন

অন্যান্য নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।