Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


১২৫ বছর পেরিয়ে মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়, পুনর্মিলনীতে স্মৃতিচারণের মহাসম্মিলন

শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।
শহীদুল ইসলাম শরীফ, সিনিয়র স্টাফ রিপোর্টার।দোহার, ঢাকা।

আপডেট: ১২ জুন ২০২৬, ২১:২৯

Facebook
Twitter

Article Image

ঐতিহ্য, গৌরব ও সাফল্যের ১২৫ বছর পেরিয়ে আজ এক বর্ণাঢ্য এবং আবেগঘন পুনর্মিলনী উৎসবে মেতে উঠেছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অন্যতম প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান ‘মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়’। আজ সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

পুরোনো বন্ধুদের ফিরে পাওয়ার এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান দিপু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও উদ্‌যাপন কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির ও উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

সকাল থেকেই বিদ্যালয় মাঠ মুখরিত হয়ে ওঠে প্রবীণ ও নবীন শিক্ষার্থীদের কলকাকলিতে। কেউ এসেছেন চার দশক আগে পাশ করে, কেউবা একদমই নতুন। দীর্ঘদিনের চেনা আঙিনায় এসে পুরোনো বন্ধুদের বুকে জড়িয়ে ধরে শৈশবের স্মৃতিচারণে মেতে ওঠেন অনেকে। জরাজীর্ণ জীবনের সব ক্লান্তি ভুলে স্মৃতির ভেলায় ভাসেন প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন। বিদ্যাপীঠের ১২৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ স্মারকগ্রন্থেরও মোড়ক উন্মোচন করা হয়।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।