Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান

নতুন দৃষ্টি
নতুন দৃষ্টিনিউজ ডেস্ক

আপডেট: ৭ জুন ২০২৬, ০৭:১৭

Facebook
Twitter

Article Image

চীফ রিপোর্টার আজিজুল হক 

বৌলাই চরপাড়া এলাকায় ঈদ পরবর্তী আয়োজিত “আনন্দ মিনি ফুটবল টুর্নামেন্ট”-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় অংশগ্রহণকারী দলগুলোর নৈপুণ্য, দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উৎসবমুখর পরিবেশ পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউসুফ মিয়া। এ সময় তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীল প্রজন্ম গঠনের অন্যতম কার্যকর উপায়।

তিনি যুবসমাজের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে তরুণদের মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী তরুণরাই পারে একটি সুন্দর ও সম্ভাবনাময় সমাজ গড়ে তুলতে। তিনি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও নৈতিক মূল্যবোধের চর্চায় আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান।

মোঃ ইউসুফ মিয়া আরও বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসন আজ সমাজের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকট মোকাবিলায় পরিবার, সমাজ এবং তরুণদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি যুবকদের মাদকের কুফল সম্পর্কে সচেতন হয়ে সুস্থ জীবনধারা গড়ে তোলার এবং ক্রীড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত এলাকাবাসী এ ধরনের ক্রীড়া আয়োজনকে সামাজিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে অভিহিত করেন। তারা ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলা ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।