দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে যুব সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ১০নং হবিরবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনোহরপুরের তরুণ সমাজের মাঝে ফুটবল উপহার দিয়েছেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সম্মানিত সদস্য এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নং হবিরবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া।
বুধবার সন্ধায় হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের অফিসে তরুণদের হাতে ফুটবল তুলে দেন তিনি। এসময় আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া বলেন, "মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। খেলাধুলা পারে মাদক থেকে তরুণদের দূরে রাখতে। আমি চাই হবিরবাড়ীর প্রতিটি ওয়ার্ডের ছেলেরা মাঠে খেলুক, মাদক থেকে দূরে থাকুক।
আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া আরও বলেন, "আমি সবসময় তরুণদের পাশে আছি। মাদক নয়, খেলাধুলা হোক আমাদের সংস্কৃতি। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।"
ফুটবল পেয়ে উচ্ছ্বসিত তরুণরা জিয়াউর রহমান জিয়ার এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তার সফলতা কামনা করেন।
অন্যান্য নিয়ে আরও পড়ুন








