দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
প্রতিবেদক: মোঃ মেহেদী হাসান, বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি, নাটোর।

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের উপলশহর এলাকায় অভিযান চালিয়ে ইমন আলী (২৭)নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫,সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল।এ সময় তার কাছে থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট,১টি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার(২১শে এপ্রিল-২০২৬) দিবাগত রাত সাড়ে ৭টায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন বড়াইগ্রাম উপজেলার খাস খামার গ্রামের সোলাইমান আলীর ছেলে বলে জানা গেছে। বুধবার (২২শে এপ্রিল) সকালের্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ কর্মীদের মাঝে র্যাব জানায়,এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নাটোর জেলার বড়াইগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
অন্যান্য নিয়ে আরও পড়ুন








