প্রতিবেদক: মোঃ জাহিদ তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি।

কুষ্টিয়ায় নিখোঁজ হয়ে আলোচনায় আসা শাহজালাল ইসলামী ব্যাংকের কর্মকর্তা সাঈদ হাসান শিশিরকে খুঁজে পাওয়া গেছে বলে জানা গেছে। শনিবার বিকেলে তার এক ঘনিষ্ঠ বন্ধু বিষয়টি নিশ্চিত করলেও ঘটনার বিস্তারিত সম্পর্কে কিছু জানাতে চাননি।
গত ২৪ এপ্রিল সকাল ১০টার দিকে বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন শিশির। এরপর থেকেই পরিবার, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে তৈরি হয় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা। দিনভর অপেক্ষা আর অনিশ্চয়তার মধ্যেই কাটছিল তাদের সময়।
নিখোঁজের ঘটনার মধ্যে অজ্ঞাত নম্বর থেকে চাঁদা দাবির বিষয়টি সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এতে অপহরণের আশঙ্কাও জোরালো হয়।
তবে হঠাৎ করেই তাকে খুঁজে পাওয়ার খবর ছড়িয়ে পড়লে স্বস্তির নিঃশ্বাস ফেলে পরিবার ও স্বজনরা। শ্রীরামপুরে তার গ্রামের বাড়িতে, যেখানে দুশ্চিন্তা আর নীরবতা ছিল, সেখানে কিছুটা হলেও স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে।
এদিকে এখনো শিশির কোথায় ছিলেন, কীভাবে তিনি নিখোঁজ হলেন কিংবা তার সঙ্গে ঠিক কী ঘটেছে—এসব প্রশ্নের উত্তর মেলেনি। বিষয়টি নিয়ে বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে পরিবারসহ স্থানীয়রা।
স্বজনদের আশা, খুব দ্রুতই এই ঘটনার রহস্য উন্মোচিত হবে এবং শিশির তাঁর স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।
আলোচিত নিয়ে আরও পড়ুন





দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।