Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রুহিয়ায় ১০ দিনব্যাপী বৈশাখী মেলার মঞ্চের ভিত্তি স্থাপন

মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি।
মোঃ আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিনিধি।রুহিয়া, ঠাকুরগাঁও।

আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ২৩:২৯

Facebook
Twitter

Article Image

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় গ্রাম-বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে ১০ দিনব্যাপী ‘রুহিয়া বৈশাখী মেলা’র প্রস্তুতি শুরু হয়েছে। মেলা উপলক্ষে শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় রুহিয়া ডাকবাংলো মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার মূল মঞ্চের খুঁটি ও ভিত্তি স্থাপন করা হয়। ভিত্তি স্থাপনকালে উপস্থিত ছিলেন রুহিয়া বৈশাখী মেলার সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ ডা. আলাল হোসেন আকাশ সহ মেলার কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। ভিত্তি স্থাপন শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এ সময় সাদ্দাম হোসেন বলেন, রুহিয়া বৈশাখী মেলা আমাদের লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। মেলায় গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া জারি গান, সারি গান ও লোকজ সংগীতের বিশেষ আয়োজন থাকবে।পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন আকর্ষণীয় প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। দর্শনার্থীদের জন্য মেলার মঞ্চে প্রতিদিন থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার সভাপতি নাজমুল হোসেন জানান, এবারের মেলা অতীতের যেকোনো সময়ের চেয়ে অধিকতর সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মেলাটি সফল করতে তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সকলের দোয়া ও ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। আগামী ১৪ই এপ্রিল (১লা বৈশাখ) থেকে শুরু হতে যাওয়া এই মেলা চলবে টানা ১০ দিন। মেলার নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আয়োজক কমিটি ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।