Home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ফেসবুকে ছবি দেখে মিলল সন্ধান, ১৩ দিন পর ভারতের কলকাতা থেকে ফিরলেন বকুল।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ১৭ মে ২০২৬, ০৯:২৮

Facebook
Twitter

Article Image

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চড়ুইকুড়ি গ্রামের বাসিন্দা বকুল মন্ডল (৩৫) নিখোঁজ হওয়ার প্রায় দুই সপ্তাহ পর পরিবারের কাছে ফিরে এসেছেন। মানসিক প্রতিবন্ধী এই যুবক ভুলবশত সীমান্ত অতিক্রম করে ভারতে চলে গিয়েছিলেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন।

বকুল রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরারপাড়া) গ্রামের লুৎফর রহমান মন্ডলের ছেলে। গত ৩ মে তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

কয়েকদিন পর কলকাতায় অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক বাংলাদেশি যুবকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখে স্বজনরা নিশ্চিত হন, সেটি নিখোঁজ বকুলেরই ছবি।

পরবর্তীতে বকুল নিজে দেশে ফেরার চেষ্টা করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে সীমান্তসংলগ্ন এলাকা থেকে আটক করে নিজেদের ক্যাম্পে নিয়ে যায়। পরে বিএসএফ বিষয়টি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে (বিজিবি) অবহিত করে।

শনিবার রাত ১০টার দিকে দৌলতপুর উপজেলার চড়াইকুড়ি সীমান্তে বিজিবির চিলমারি ক্যাম্প ও বিএসএফের চরভদ্র ক্যাম্পের কর্মকর্তাদের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে বকুলকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

রোববার সকালে বিজিবি তাকে পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেয়।ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা লুৎফর রহমান মন্ডল বলেন, “আমরা ভেবেছিলাম আর হয়তো তাকে খুঁজে পাব না। ফেসবুকে ছবি দেখে নিশ্চিত হই যে সে বেঁচে আছে। এখন তাকে কাছে পেয়ে মনে হচ্ছে নতুন জীবন ফিরে পেয়েছি।”

স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম আজাদ জানান, বকুল মানসিক প্রতিবন্ধী হওয়ায় দিকভ্রান্ত হয়ে সীমান্ত পেরিয়ে ভারতে চলে যান। পরে বিজিবি ও বিএসএফের সহযোগিতায় তাকে দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

বিজিবির চরচিলমারি কোম্পানি কমান্ডার সুবেদার মোশারফ হোসেন বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে বকুলকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।