দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।


যেখানে সকাল হতো পাখির কলগানে,
সেখানে আজ ধোঁয়ায় ভরে বিষাক্ত এ প্রাণে।
সবুজ ঘাসের শিশিরবিন্দু রোদের তাপে মরে,
ঋতুরাজ আজ পথ হারিয়েছে বিষণ্ণতার ঝড়ে।
পদ্মা- মেঘনা- যমুনার জল শুকিয়ে হলো কাঠ,
ফাটল ধরা মাটির বুকে কাঁদে গায়ের মাঠ।
বনের বাঘ আর বুনো হরিণ হারাচ্ছে তার ঘর,
মানুষের এই লোভের ছায়ায় প্রকৃতি আজ পর।
ফাল্গুনে আর শিমুল ফোটেনা রাঙা আগুন জ্বেলে,
প্রকৃতি আজ কাঁদছে শুধু তার আপন রূপ ফেলে।
চলো ফিরাই সেই পুরনো দিন সেই সবুজের মায়া,
ধরণী আবার ফিরে পাক তার শীতল ছায়া।
হাতে হাত রেখে বুনি আজ নতুন ভোরের গান,
সবুজ পাতায় জাগুক আবার সজীব প্রাণ।
বৃক্ষ রোপণ করে যাই চলো সবাই এক সাথে,
আগামী দিনের স্বপ্ন সাজাই নতুন প্রভাতে।