home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


কুষ্টিয়ায় মর্মান্তিক পরিণতি; মাঠের সড়ক থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯

Facebook
Twitter

কুষ্টিয়ায়  মর্মান্তিক পরিণতি; মাঠের সড়ক থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার।

কুষ্টিয়ার দৌলতপুরে এক যুবকের রহস্যজনক মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটেছে। উপজেলার একটি নির্জন মাঠের সড়কের পাশ থেকে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মরদেহের বিভিন্ন অংশ শিয়ালে ক্ষতবিক্ষত করে ফেলেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহতের কোনো পরিচয় মেলেনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু নিয়ে টানাটানি করতে দেখেন। কৌতূহলবশত তিনি কাছে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। এ সময় ঘাস ও খড়ের আড়ালে এক ব্যক্তির মরদেহ দেখতে পান তিনি। শিয়ালের টানাটানিতে মরদেহের শরীরের কিছু অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তার চিৎকারে আশপাশের কৃষকরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানিয়েছে, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিন আগের হতে পারে। মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাথমিকভাবে চেহারা চেনার উপায় নেই। নিহতের সঠিক পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে তলব করা হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং সিআইডির ক্রাইমসিন টিম ঘটনাস্থলে আসছে। এছাড়া ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের পর মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।