home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


রুহিয়ায় পানির পাম্প চুরি করতে গিয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

ডেক্স রিপোর্ট
ডেক্স রিপোর্টরুহিয়া, ঠাকুরগাঁও।

আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১

Facebook
Twitter

রুহিয়ায় পানির পাম্প চুরি করতে গিয়ে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় পানির পাম্প চুরি করার সময় বাধা দেওয়ায় বা দেখে ফেলার কারণে বিন্দুমতি (৭৫) নামের এক বৃদ্ধাকে মাথায় সজোরে আঘাত করে হত্যা করেছে অজ্ঞাতনামা চোর চক্র। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে রুহিয়া উপজেলার ৩ নং রাজাগাঁও ইউনিয়নের চাপাতি দুর্গা মন্দির পাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহত বিন্দুমতি ওই গ্রামের মৃত অলিন সরকারের স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০:৩০ ঘটিকা থেকে ১২:০০ ঘটিকার মধ্যে কোনো এক সময়ে মৃত অলিন সরকারের ছোট ছেলে রঞ্জন সরকারের (৩২) বসতবাড়িতে পাম্প চুরির উদ্দেশ্য ঢোকে অজ্ঞাত চোরেরা। ঐ সময়ে বৃদ্ধা বিন্দুমতি ঘুম থেকে উঠে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘরের দক্ষিণ পাশের গলি দিয়ে বাথরুমে যাচ্ছিলেন। এ সময় পানির পাম্প চুরি করতে থাকা চোরেরা তাকে দেখে ফেলে এবং ধরা পড়ার ভয়ে তার মাথায় সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর জখম হয়ে গলির ভেতরেই লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। পরে রাত আনুমানিক ১২:০০ ঘটিকার দিকে রঞ্জন সরকার স্থানীয় বৈরাগীরহাটের নিজ দোকান বন্ধ করে বাড়ি ফেরেন। ঘরে ঢুকে স্ত্রীকে ডাক দিলে স্ত্রী শ্রীমতি দিপালী রানী বাথরুমে যাওয়ার পথে গলিতে শাশুড়িকে পড়ে থাকতে দেখেন। ডাক-চিৎকারে রঞ্জন সরকার ছুটে এসে দুজনে মিলে বৃদ্ধাকে বারান্দায় এনে শোয়ান। কোনো সাড়াশব্দ না পেয়ে মাথায় হাত দিলে জমাট বাঁধা রক্ত দেখতে পান। পরবর্তীতে পরিবারের অন্য সদস্য ও আশপাশের লোকজন এসে পরীক্ষা করে জানান, তিনি আর বেঁচে নেই। ঘটনার পর পরিবারের সদস্যরা খোঁজ নিয়ে দেখতে পান, নিহতের ছেলে গোলাপ সরকার, মিলাল সরকার ও রঞ্জন সরকারের বসতবাড়ির পানির পাম্পটি চুরি হয়ে গেছে। সংবাদ পেয়ে রুহিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। এ বিষয়ে রুহিয়া থানা পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

অপরাধ নিয়ে আরও পড়ুন

অপরাধ নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।