home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


ক্লোজআপ ওয়ান তারকা সালমার বাবা ফজলুল হক এর দাফন সম্পন্ন ।

মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।
মোঃ জাহিদ তানভীর আজাদ, জেলা প্রতিনিধি।কুষ্টিয়া।

আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭

Facebook
Twitter

ক্লোজআপ ওয়ান তারকা সালমার বাবা ফজলুল হক এর দাফন সম্পন্ন ।

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমার বাবা মো. ফজলুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় মেয়ের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

মরহুম মো. ফজলুল হক কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গঙ্গারামপুর গ্রামের প্রয়াত মাওলা বক্সের দ্বিতীয় ছেলে। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়দের পাশাপাশি সংগীতাঙ্গনেও শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুষ্টিয়ার তারাগুনিয়া গঙ্গারামপুর নতুন গোরস্থানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে জানাজা শেষে একই গোরস্থানে তাঁকে দাফন করা হয়।

বাবার মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দেন কণ্ঠশিল্পী সালমা। সেখানে তিনি সংক্ষেপে লেখেন, “আমার আব্বা আর নেই।” তাঁর এই হৃদয়স্পর্শী বার্তায় ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা গভীর সমবেদনা জানিয়েছেন।

সংগীতজীবনে ব্যস্ত সময় পার করার মধ্যেই বাবাকে হারিয়ে গভীর শোকে আচ্ছন্ন এই শিল্পী। সম্প্রতি বিপ্লব সাহার সঙ্গে দ্বৈত কণ্ঠে তাঁর ‘প্রেম লীলা’ গানটি প্রকাশিত হয়েছে। এ ছাড়া সাময়িক বিরতির পর রেকর্ডিংয়ে ফিরে গুরু শফি মণ্ডলের কথা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ এবং রোহান রাজের লেখা ও সুর করা ‘মানুষ বড়ই স্বার্থপর’ গানটির নতুন সংগীতায়োজনেও কণ্ঠ দিয়েছেন তিনি।

পরিবারের পক্ষ থেকে মরহুম মো. ফজলুল হকের রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।