

পবিত্র মক্কা নগরী ও পবিত্র মসজিদুল হারামের নিরাপত্তা ও পবিত্রতা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নিন্দা ও প্রতিবাদ জানান।
নেতৃদ্বয় বলেন, পবিত্র মক্কা-মদিনা মুসলমানদের হৃদয়ের স্পন্দন এবং সমগ্র বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত সম্মানিত ও পবিত্র স্থান। মক্কানগরীর নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি সৃষ্টি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা বলেন, পবিত্র ভূমিতে হামলা ও সহিংসতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করা ইসলামের শান্তি ও নিরাপত্তার আদর্শের পরিপন্থী। হুথিদের পক্ষ থেকে পবিত্র মক্কানগরীকে লক্ষ্য করে হামলার ঘটনা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।
জমিয়ত নেতৃবৃন্দ সৌদি আরবের পবিত্র ভূমি, মক্কা-মদিনা ও মুসলমানদের পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে তারা মুসলিম বিশ্বের ঐক্য ও সংযম বজায় রেখে পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সম্মিলিত ভূমিকা পালনের আহ্বান জানান।
তারা বলেন, পবিত্র মক্কা-মদিনার নিরাপত্তা রক্ষায় কোনো ধরনের হুমকি বা আগ্রাসন মেনে নেওয়া যায় না। আল্লাহ তাআলা পবিত্র ভূমি ও সমগ্র মুসলিম উম্মাহকে সব ধরনের বিপদ-আপদ ও ফিতনা থেকে হেফাজত করুন এবং বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করুন—আমরা এই দোয়া করি।
বার্তা প্রেরক
মুফতি ইমরানুল বারী সিরাজী
প্রচার সম্পাদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।
সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |
৫৭৮, শিক্ষকপল্লী, গাইটাল, কিশোরগঞ্জ।
স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।