home icon
Login

অনুসরণ করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store


বালিয়াডাঙ্গীতে ২৪ ঘণ্টার অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধি
আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গি উপজেলা প্রতিনিধিঠাকুরগাঁও

আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০১

Facebook
Twitter

বালিয়াডাঙ্গীতে ২৪ ঘণ্টার অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজনের কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপরজন আদালতের সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর পর্যন্ত টানা ২৪ ঘণ্টা বালিয়াডাঙ্গী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হরিণমারী নয়াপাড়া গ্রামের হারুনুর রশিদ (৩৮) গ্রেপ্তার হন। তিনি দারাজুল হকের ছেলে। তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অপর অভিযানে মধ্য কাদশুকা গ্রামের তোফাইল হোসেন (৫৫)কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত সুলতান আলীর ছেলে। পুলিশ জানায়, সিআর মামলায় এক বছরের সাজা হওয়ার পর তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছিলেন।

বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ অভিযান চলমান থাকবে।

জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেনের নির্দেশনা ও তত্ত্বাবধানে এসব অভিযান পরিচালিত হচ্ছে।

সারাদেশে নিয়ে আরও পড়ুন

সারাদেশে নিয়ে আরও পড়ুন



অনুসরণ করুন

logologologologologo

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

Get it on

Google Play

Download on the

App Store

দেশ-বিদেশের সর্বশেষ ও নির্ভুল খবর সবার আগে জানতে ভিজিট করুন নতুন দৃষ্টিতে।

সম্পাদক: মোঃ আহসান উল্লাহ | প্রকাশক: মোঃ আতাউর রহমান রুবেল |

স্বত্ব © নতুন দৃষ্টি ২০২৫

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।